ঢাকায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

ঢাকায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

ঢাকার ধানমন্ডি ৩২ নাম্বরে আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামী ও শিবিরের বিক্ষোভ মিছিল চলাকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে।

স্টাফ রিপোর্টার

ঢাকার ধানমন্ডি ৩২ নাম্বরে আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামী ও শিবিরের বিক্ষোভ মিছিল চলাকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইলে মানববন্ধন হয়েছে। বুধবার (২৪ জুন) নড়াইল প্রেসক্লাবের আয়োজনে বেলা ১১টার দিকে শহরের আদালত সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলায় কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক এ মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাড. এস এম আব্দুল হক, সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রশিদ লাভলু, সিনিয়র সাংবাদিক কাজি হাফিজুর রহমান, খায়রুল আরেফিন রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমীন, আইন বিষয়ক সম্পাদক রাজু আহমেদ রাজুসহ অনেকে।

এ সময় সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। ২৩ জুন পেশাগত দায়িত্ব পালন করা কালে জামায়াত নেতা-কর্মীদের দ্বারা সাংবাদিক নির্যাতন হয়েছে, স্বাধীন ভাবে সংবাদ সংগ্রহ ও প্রচারের পরিবেশ নিশ্চিত করতে হলে সাংবাদিকদের নিরাপত্তা দিতে হবে এবং হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

তারা আরও বলেন, গণমাধ্যমকর্মীরা জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করতে কাজ করেন। তাদের ওপর হামলা শুধু একজন সাংবাদিকের ওপর আঘাত নয়, বরং স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপরও আঘাত। তাই এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

John Smith

And the Eaglet bent down its head impatiently, and said, 'That's right, Five! Always lay the blame.

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy