নড়াইলে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

নড়াইলে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে নড়াইলে ব্রাজিল সমর্থকদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আনন্দ-উৎসব।

স্টাফ রিপোর্টার

২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে নড়াইলে ব্রাজিল সমর্থকদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আনন্দ-উৎসব। সোমবার (২২ জুন) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় হলুদ জার্সি, ব্রাজিলের পতাকা ও বাদ্যযন্ত্রের তালে তালে উল্লাসে মেতে ওঠেন শতাধিক সমর্থক। পুরো শহরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা ব্রাজিলের পতাকা হাতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বাদ্যযন্ত্রের সুরে সুরে নাচ-গান ও আনন্দ-উল্লাসে মেতে ওঠেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন ব্রাজিল সমর্থক মেজবাহ বিন সুলতান, মির্জা গালিব সতেজ, মেজবাহ উদ্দিন, শোভন, তামিম, তূর্য, জয়নাল আবেদীনসহ বিভিন্ন বয়সী শতাধিক ফুটবলপ্রেমী।

ব্রাজিল সমর্থক মির্জা গালিব সতেজ বলেন, “ফুটবল বিশ্বকাপ মানেই ব্রাজিলের প্রতি আমাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। ছোটবেলা থেকেই ব্রাজিলকে সমর্থন করে আসছি। এবারও দলটি দারুণ ছন্দে রয়েছে। আমরা বিশ্বাস করি, সাম্বার দেশ ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করবে। সেই প্রত্যাশা থেকেই আমরা সবাই একত্রিত হয়ে এই আনন্দ শোভাযাত্রার আয়োজন করেছি।”

মেজবাহ বিন সুলতান বলেন, “ফুটবল আমাদের আবেগের জায়গা। ব্রাজিলের খেলা ঘিরে নড়াইলের সমর্থকদের মধ্যে বরাবরই আলাদা উন্মাদনা দেখা যায়। প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থন জানাতেই আমরা এ আয়োজন করেছি। বিশ্বকাপ জুড়েই এমন নানা কর্মসূচি থাকবে।”

সমর্থক তূর্য বলেন, “ব্রাজিল শুধু একটি ফুটবল দল নয়, এটি কোটি মানুষের আবেগ ও ভালোবাসার নাম। প্রিয় দলের জয়-পরাজয়কে আমরা নিজেদের সঙ্গে অনুভব করি। তাই বিশ্বকাপ এলেই উৎসবের আমেজ তৈরি হয়।”

John Smith

And the Eaglet bent down its head impatiently, and said, 'That's right, Five! Always lay the blame.

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy